বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাঘাটায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৩, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস দল এক অভিয়ান চালিয়ে ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। ২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ীর ইউনিয়নের আমদির পাড়া গ্রাম হতে ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে।

মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাদত হোসাইন মন্ডল ওরফে ছায়দারের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১০ হাজার ২শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানা অফিসার ইনর্চাজ সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার এর বিরুদ্ধে অন্য থানায় আরো একাধিক মামলা রয়েছে। অপরদিকে আমদির পাড়া গ্রামের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি দাবী করেন , দীর্ঘদিন হলো নিজ বসতবাড়ী থেকে লোক চক্ষু আড়াল করে আইনের চোখ ফাকি দিয়ে মাদক দ্রব্য ইয়াবা কেনা বেচা করে আসছেন মাদক ব্যবসায়ি সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ইউনিয়ন ভূমি অফিস যেনো ঘূষের স্বর্গরাজ্য,টাকা না দিলে মিলছে না সেবা

দিনাজপুরে ডা. শফিকুর রহমান শান্তি সাম্য ও মানবিকতার দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই বছরের শিশুর প্রান

সাদুল্লাপুর তৃণমূল কল্যান সংস্থার উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ বিতরণ

গাইবান্ধায় শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ফেনীতে পুলিশ কর্তৃক লুট হওয়া পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

র‍‍্যাবের অভিযানে পলাশবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা 

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

পলাশবাড়ীতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি,ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত