বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৪, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. হাছিবুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে গণ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারী মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটি সদর উপজেলা নেতা মাওলানা মো. মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুল মোত্তালিব মন্ডল, ইসলামী আইনজীবী পরিষদ জেলা সভাপতি অ্যাড. মোহাম্মদ আজিজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আহমাদ আলী প্রমুখ। গণ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইন।
বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন ও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষে্য ইসলামী সমাজতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ফুলছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত

সরকারী চাল লুটের সংবাদ প্রচার করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা গণমাধ্যমকর্মীদের নিন্দা ও প্রতিবাদ

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করি নায্যতার সমাজ গড়ি

সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান

হাসিবের শেষ ইচ্ছা পূরণে জবি ছাত্রদলের আইসক্রিম বিতরণ

চাটখিলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ 

ধাপেরহাটে মৎস্য জীবিদলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিক্ষোভ সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও