শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৬, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর (জোরভিটা-ভা‌টিয়াপারা) নামক গ্রামে দশ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আতোয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনার পরই শিশুটির বাবা বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দুপুরেই অভিযুক্তকে আটক করা হয়।

পারিবারিক ও এলাকাবা‌সীর সুত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী শিশু শিমা আক্তার (১০) নীলেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত আতোয়ার রহমান জলপাই দেওয়ার কথা বলে শোবার ঘ‌রে ডে‌কে নেয় এবং নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে ও শা‌রি‌রিক ভাবে হেনস্থা ক‌রে। প্রাথ‌মিকভা‌বে শিশু‌টির জবানবন্দীতে তার সা‌থে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়, তার বর্ণনায় ঘটনার সত‌্যতা পাওয়া গে‌ছে ।

শিশু‌টির পিতা সুরুজ মিয়া ব‌লেন, এর আগেও বিভিন্ন অজুহাতে তার মে‌য়ে‌কে ঘরে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। তিনি আরও বলেন শিশুর আচরণে দিন দিন অস্বাভাবিকতা লক্ষ্য কর‌ছিলাম কিন্তু আজ তার সা‌থে এমন নির্মম ঘটনা ঘটবে তা বুঝতে পা‌রিনাই। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

ফুলছ‌ড়ি থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হা‌ফিজুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি শাহাদাৎ- সম্পাদক নাঈম ইসলাম 

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই, পানি বন্ধি ২১ লাখ মানুষ

গরীব অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গাইবান্ধায়  তাঁতী দলের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল

বিতর্কিত প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

দিনাজপুরের বিরলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা সাময়িকভাবে বরখাস্ত

আতিকা রহমানের প্রেম, ভালোবাসা, প্রকৃতি ও শুন্যতার কবিতা

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা