রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৭, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার উপজেলা যুবদলের আয়োজনে পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে সামনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদ এর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক । এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইউছুব আলী দুখু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আন্জু , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোত্তালেব সরকার বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার আলী , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা প্রভাষক মওদুদ আহম্মেদ,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, রুহুল আমিন,আব্দুল লতিফ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এসময় বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,মৎস্যজীবীদল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

সভায় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে বলেন। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবায়ক জানিয়েছেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত

গোবিন্দগঞ্জে মরহুম আব্দুল মোত্তালিব এমপির স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি

গাইবান্ধা চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ

এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ডুয়েট বিতর্কে রানার আপ জবি

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মহাসড়কে ভ্রাম্যমান আদালত : ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

পবিপ্রবির বিজয়-২৪ হলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত