সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৮, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা এই বিড়্গোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে শেষে একটি বিড়্গোভ মিছিল পৌর পার্কের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম।

জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারী মো. ওবায়দুল হক ও সংগঠনের পৌর শাখার সেক্রেটারী আবু হাসান আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও: জহুরুল হক সরকার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ, জামায়াতে ইসলাম পৌর শাখার আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, জামায়াত নেতা ফয়সাল কবির রানা, ওবায়দুল হক, নুরন্নবী সরকার, মো. ফররুখ আহম্মদ, ওবায়দুর রহমান রাজু, শাহীন মাহমুদ, মাও: আব্দুর রহমান, মাও: জোবায়ের আলী, আনিছুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীর নেসকোর আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে গ্রাহক হয়রানী ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টার অভিযোগ

চাটখিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

বিভিন্ন গনমাধ্যমে হামলা ও ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ 

জাককানইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

বরগুনায় শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় গাইবান্ধায় বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুমন বহিস্কার

ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন আব্দুল মোতাল্লিব সরকার বকুল