মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৯, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের আয়োজনে সোমবার রাতে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাওয়াইয়ার আসর ‘ঘাড়ের গামছা থুইয়া যাওরে’ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার ভাওয়াইয়া শিল্পীবৃন্দ এতে সহযোগিতা করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কু-অভ্যাস ত্যাগ করি-সংস্কৃতি চর্চা করি-সেবার কাজে ঝাঁপিয়ে পড়ি’। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগীতশিল্পী শিক্ষক খাজা সুজন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের উপদেষ্টা প্রমতোষ সাহা, জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। সংগীত পরিচালনা করেন গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, জিয়াউর রহমান জিয়া, রাজু মিয়া, মমিন হক্কানী, তোফাজ্জল হোসেন, পরিতোস চন্দ্র সরকার, আনারুল ইসলাম, আফছার আলী, কল্পনা আক্তার, রাতুল হাওলাদার। কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। যন্ত্রে সংগীতে ছিলেন তবলায়- মাহামুদ সাগর মহাব্বত, কিবোডে- এস এম স্বাধীন, প্যাডে- মানিক বর্মন, বাঁশিতে- মিঠু, দোতরায়- খয়বার হোসেন, খমকে- সিরাজুল ইসলাম সোনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী শিরিন আক্তার।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারি সংকটে সেবা বঞ্চিত রোগীরা 

জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

মাদারীপুরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জবিতে সাংবাদিকের ওপর হামলা, দোষীদের বিচারে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

পলাশবাড়ীতে সার ডিলার ববি সাহার বিরুদ্ধে কৃত্রিম সংকট দেখিয়ে কালো বাজারে সার বিক্রির অভিযোগ

রাজনৈতিক প্রভাবে সংখ্যালঘুর জমি দখল করে অবকাঠামো নির্মাণের অভিযোগ

প্রধান শিক্ষক মাসুদ প্রামাণিকের সাংবাদিক সম্মেলন। 

জেলা শিবিরের ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মাদারীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়ক দিবস পালিত