মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদ্রাসার জমি দখল,শ্রেণী কক্ষ এবং আসবাবপত্র লুন্ঠনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাদুল্লাপুর ভূমি উপজেলা অফিস সংলগ্ন সাদুল্লাপুর বালিকা দাখিল মাদ্রাসার জমি ভূমিদস্যু কর্তৃক দখল,শ্রেণী কক্ষ এবং আসবাবপত্র লুন্ঠনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯শে অক্টোবর বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনারের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষক এবং ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাদুল্লাপুর থানা চত্বরে গিয়ে জমি ভূমিদস্যু কর্তৃক দখল,শ্রেণী কক্ষ এবং আসবাবপত্র লুন্ঠনের প্রতিবাদে ১ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মোঃ খায়রুজ্জামান তার বক্তব্যে জানান বিগত কয়েকদি আগে দখল ও লুন্ঠনবাজদের বিরুদ্ধে থানায় লিখত এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় এবং দখল লুন্ঠনকারীদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রীরা আমরা জীবন নিয়ে সংশয়ের মধ্যে সময় পারকরছি। তাই আমাদের প্রশাসনের দ্রুত তদন্ত সাপেক্ষে দখলবাজ লুন্ঠনকারীদের কে আইনের আওতায় এনে বিচারের  জন্য জোর দাবী জানাচ্ছি।

পরে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজউদ্দিন খন্দকার শিক্ষক প্রতিনিধিদের ডেকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করলে ছাত্রী এবং শিক্ষকরা থানা চত্বর ত্যাগ করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজউদ্দিন খন্দকারের নিকট জানতে চাইলে তিনি জানান এজাহারটি এখনো তদন্তধীন আছে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে বালুদস্যুদের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নেই কোন আইনি ব্যবস্থা

দিনাজপুরে উত্তাল সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও ৪ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ র‌্যালী

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল 

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় নিহত ১

সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নে বিশাল ঘৌড় দৌড় খেলা

গাইবান্ধায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা ও বিনোদন অনুষ্ঠান

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের কলেজে অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের অভিযোগ এলাকাবাসীর

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন