শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুর তৃণমূল কল্যান সংস্থার উদ্যোগে ফলজ ও ঔষধি গাছ বিতরণ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

আমিনুর রহমান গাইবান্ধা: 

গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর তৃণমূল কল্যান সংস্থার উদ্যোগে সাধারণ জনগণের মাঝে ১২০০ ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। শুক্রবার বিকালে সাদুল্লাপুর তৃণমূল কল্যান সংস্থার নির্বাহী পরিচালক তৈবুর রহমানের সভাপতিত্বে সাদুল্লাপুর উপজেলার চকশালাইপুর মাদ্রাসা বাজার প্রাঙ্গনে গাছ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছ বিতরণ ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।

আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামচুল, সাদুল্লাপুর থানা বিএনপির সদস্য সচিব আঃ ছালাম মিয়া, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু,

আরো উপস্থিত ছিলেন- জামালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল আলম হিরু, জামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলামিন রহমান সন্জু, ছাত্রদলের সভাপতি মোঃ শাহাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মোজাহিদ আকন্দ, তৃণমূল পর্যায়ে নেতাকর্মী প্রমুখ।

প্রধান অতিথি বলেন- গাছ আমাদের উপকারী বন্ধু। জীবনে গাছের গুরুত্ব অপরিসীম। তাই গাছ বিতরণ করায় সাদুল্লাপুর তৃণমূল সংস্থাকে ধন্যবাদ জানান। সাদুল্লাপুর পলাশবাড়ী উপজেলায় উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট কামনা করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম বাবলু।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

গাইবান্ধায় ফ্যাশন প্যালেসের উদ্বোধন

পলাশবাড়ীতে ভয়াবহ আগুন বসতবাড়ীসহ ভূষিভুত গরু মৃত্যু : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ

পলাশবাড়ীতে উল্টে যাওয়া বিআরটিসি বাসের চাপায় নিহত ব্যক্তির মেলেনি পরিচয় 

গোবিন্দগঞ্জে এমবিএস,এস সমিতির গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত 

দিনাজপুরে ঠাকুরগাঁও বনাম নবাবগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে উদ্বোধন

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা নারীযাত্রী নিহত ॥ আহত ৩

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল, সম্পাদক পলাশ