
মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা সরকারি কলেজে উদ্যোগে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর)সকাল১১টায় গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন,গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আহসান হাবীব, পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশীদ, ছাত্রদল কলেজ শাখার সভাপতি আশরাফুল কাইয়ুম সহ অনেকে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা আকতার বেগম চৌধুরী, সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন,জান্নাতুল ফেরদৌস এবং আব্দুস সোবহান টিপু ।
উদ্ধোধনি টুর্নামেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে স্নাতক পাশ কোর্সকে পরাজিত করে। প্রথম দিনের খেলা সমাপ্তি করেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024