শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই – ভিপি নূরুল হক নূর

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৯, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধিঃ

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। তিনি আরো বলেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চঁাদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ শনিবার বিকালে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে  নেত্রকোনা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারণ্যের সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

       গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

     তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত 

ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা গ্রেফতার 

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রামে সাংবাদিক মিনাজের উপর হামলা, হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি

গাইবান্ধায় গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও

দিনাজপুর সরকারি কলেজের কনসার্ট নোবেল না আসায় ভাঙচুর 

গোবিন্দগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিট,ট্যাক্স টোকেন ও ফিটনেস বিহীন যানবাহন