শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৯, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। দীপান্তর ২৪ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী।

জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজল রেখা পিংকি, ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান অন্যান্যরা। এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও। দীপান্তর ২৪ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙক্ষা পূরণের লক্ষ্যে আমরা দীপান্তর ২৪ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। আমরা সকল বয়সের মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাদুল্লাপুরের নলডাঙ্গায় শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মঞ্জুর মোর্শেদ বাবু

দিনাজপুর শহর জামায়াতের জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিতর

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন