রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১০, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের সার্কুলার রোডে জেলা কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।
গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে। এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। আমরা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্রদলের শহর শাখার আহবায়ক সুজন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ইমাম হাসান, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা সদর উপজেলা জিয়া পরিষদের কমিটি গঠন

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের

জাককানইবিতে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

‘পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না’

দিনাজপুরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

গোবিন্দগঞ্জে জেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন দিপুর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত