রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১০, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

ছাত্র জনতার উপর হামলা চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

১০ নভেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌর শহরের চৌমাথা মোড়সহ সকল মোড় গুলোতে বিভিন্ন শ্লোগান দিয়ে অবস্থান করে নেতাকর্মীরা। পরে পৌর শহরের তিন মাথা মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে ও পৌর আহবায়ক শামীম রেজার পরিচালনায় এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল,গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম,ফিরোজ কবির,আশরাফুল ইসলাম,আরিফ হোসেন মুন্সি, সদস্য সচিব লিফেজ সরকার, সদস্য জাকিরুল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী স্বপন, সদস্য সচিব ইমরান হাসান, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হাসান হানিফ,সদস্য সচিব সবুজ সরকার,পৌর জাসাস এর আহবায়ক আল আমিন সরকার,সদস্য সচিব ফরহাদ মন্ডল পিন্টু, মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ,সাধারণ সম্পাদক হেলাল সরকার,পৌর শাখার আহবায়ক এপ্রিল মন্ডল, সদস্য সচিব মামুন মিয়া,১ নং কিশোরগাড়ী ইউনিয়ন আহবায়ক সানারুল, সদস্য সচিব সুমন মিয়া,মহদীপুর আহবায়ক লিখন মাষ্টার,সদস্য সচিব শাহজালালসহ অন্যান্যরা।

এসময় বক্তারা, ছাত্র জনতার উপর হামলা চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী জানিয়ে যেকোন ষরযন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ সজাগ থাকার আহবান জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিংকনের পক্ষে লিফলেট বিতরণ

চাটখিল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও শান্তি মিছিল 

পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব-২০২৫

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের উদ্ধত আচরণ ও সাংবাদিককে মারধরের হুমকি !

চাটখিল ভীমপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনায় 

গোবিন্দগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে ঝুমা’স জিম এন্ড ফিটনেস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত

ফুলছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল 

বন্যার্থদের সহায়তা ফান্ডে পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ প্রদান

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা