সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা নারীযাত্রী নিহত ॥ আহত ৩

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১১, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সোমবার দুপুরে কাভার্ডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামে ব্যাটারী চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
আহতরা হলেন- একই গ্রামের মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার পুত্র দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। এদেরকে গুরম্নতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্‌ফর হোসেন জানান, একটি ব্যাটারী চালিত রিক্সাভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পিছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামে এক নারী নিহত ও ৩ জন আহত হয়। এসময় কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওযায় আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ ও চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে  গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঘুড়তে বেড়িয়ে লাশ হয়ে ফিরলো ওরা ২জন

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের; প্রতিরোধের আহ্বান

নীলফামারীর ডোমারে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

পানি আইন ও বিধিমালা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

মাদারীপুরে দখল হওয়া “বরিশাল খাল” উদ্ধারে অভিযান

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল 

পবিপ্রবি’তে সম্পন্ন হলো বিডিএপ্স মোবাইল অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা