মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ডাসারে সরকারী কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১২, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

নাজমুল হাসান,মাদারীপুরঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুররের ডাসার উপজেলার পক্ষ থেকে ডাসারের বিভিন্ন সরকারী কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

১১জুন (রবিবার) অর্ধদিনব্যাপী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংগেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সৌজন্য সাক্ষাৎ শেষে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো: গোলাম মাসুম প্রধান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদ-উল হাসান কে সংগঠনের পক্ষ থেকে তাফহিমুল কুরআন সহ ইসলামী সাহিত্য উপহার প্রদাণ করেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন।

অতঃপর সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ ও ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমির অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীদের সাথে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে উভয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদ্বয়ের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয় তাফহিমুল কুরআন সহ ইসলামী সাহিত্য।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাসার উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম,উপজেলা সেক্রেটারি মাওলানা জসীম উদ্দীন,কালকিনি পৌরসভা সেক্রেটারি এডভোকেট রফিকুল ইসলাম, ডাসার উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুস্তম হোসাইন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ডাসার উপজেলার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক শিবির সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের”শহীদি মার্চ পালিত 

দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

অদক্ষ জনসম্পদকে দক্ষ জনসম্পদে পরিণত করার লক্ষ্যে গাইবান্ধায় টেইলারিং এন্ড ড্রেস মেকিংয়ের ওপর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ

বরগুনার আমতলীতে চ্যানেল আমতলীর পরিচালনা পর্ষদ গঠিত

দিনাজপুরে অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি

চিকিৎসক থেকে এমপি হওয়ার আলোচনায়, ডা.সাদিক

ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশী হামলার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

পলাশবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত