বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় আইনী সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৩, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়ার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা সদর উন্নয়ন এলাকায়  আইনগত সহায়তা প্রদান কর্মসূচির এক মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই-খোদা। সভায় প্রশিকা গাইবান্ধা সদর উন্নয়ন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিল। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের সমগ্র জেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে।

গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোছাঃ মাসুমা খানম যুথি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান ছামাদ, ঢাকা প্রশিকা আইনী সহায়তা কর্মসূচির পরিচালক অ্যাড. মোঃ আনিছুর রহমান কাজল, সমন্বয়ক শাহানাজ পারভীন, ঢাকা প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সুরেশ চন্দ্র, জেসমিন আকতার, এ.কে.এম ফারুক, সাইফুল ইসলাম, আলতাফ হোসেন, মোশারফ মিয়া, সুজন মিয়া, ফজলুল করিম, নয়ন চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মোঃ রিপন খান।

কর্মসূচির বিষয়ে অধিকাংশ জনগণ বলেন, বিষয়টি তারা আগে অবগত ছিলেন না, বিষয়টি এখন জেনেছে এবং অন্যদেরকেও জানাবে। অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই তারা এই সুবিধাটা গ্রহণ করবে। এই ধরণের কর্মসূচি হাতে নেয়ার জন্য তারা প্রশিকা ও সরকারের ব্যাপক প্রশংসা করেন।

উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য আইনগত সহায়তা প্রদান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, স্মার্ট হেলথ কেয়ার, সামাজিক বনায়ন, প্রশিকা বিদ্যা নিকেতন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, সুয়িং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং, আইটি প্রশিক্ষণ, বিহেভিয়ার চেঞ্জ, মৌ চাষ ইত্যাদি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন গাইবান্ধা জেলা প্রশাসক 

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জমিতে সরকারি বিদ্যালয়ের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

আ.লীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ! 

গাইবান্ধায় পৌর বিএনপির সদস্য সচিব পদে পরিবর্তন 

ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ মিছিল

গোলাপবাগ আলিম মাদ্রাসার নানা সমস্যায় জর্জরিত, ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা