বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‘স্লোগানে উপদেষ্টা নাহিদ বা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি’

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৩, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

জবি প্রতিনিধি:

‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ স্লোগানে উপদেষ্টা নাহিদ বা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র ও সংগঠকবৃন্দ।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান তারা।

সংগঠক এ. কে. এম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। তার অংশ হিসেবে গত ২ নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়। “আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার।” স্লোগানটি ছিলো মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। কারন গত ৬ বছরে তারা ২য় ক্যাম্পাসের জমি অধিগ্রহনই করতে পারেনি।

তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ ৪ বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেটভারী সহ রীতিমত পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে যা কোনো ভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি কিন্তু দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের পেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা ঐক্যের ফাটল ধরাতে পারবে না, আমরা দেশের স্বার্থে স্বৈরাচার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও দ্রুত আবাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রনালয়ে স্মারকলিপি নিয়ে যায়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যেটা মিডিয়াতে ভুলভাবে উপস্থাপন করা হয়। বলা হয় স্লোগানগুলো উপদেষ্টা নাহিদ ও অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আ’লীগের দোসর কুপতলা ইউপি চেয়ারম্যান তারাকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে শিশুকে অপহরণের পর হত্যা, কাকাসহ ২জনের যাবজ্জীবন  

গাইবান্ধায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

পরকীয়া করতে গিয়ে ধরা পরলো ছাত্রলীগ নেতা,খাটের নিচ থেকে টেনে-হিঁচরে উদ্ধার

গোবিন্দগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলের প্রত্যেককে মেনে চলতে হবে 

‎সমকাল সুহৃদ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা ‎