শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মিঠাপুকুরে আদালতের নির্দেশে ও আসকের সহযোগিতায় দানকৃত আসবাবপত্র উদ্ধার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৫, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

মিঠাপুকুর প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল রংপুর-১ এর আদেশের পরিপ্রেক্ষিতে ও আইন সহায়তা কেন্দ্র আসকের সহযোগিতায় তালাকপ্রাপ্ত স্বামীর বাড়ি থেকে আসবাবপত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার চেংমারী ইউনিয়নের শুকুরেরহাট এলাকার তালাকপ্রাপ্ত স্বামী সানোয়ার হোসেনের বাড়ি থেকে উদ্ধার করেন আসকের মিঠাপুকুর উপজেলা শাখা।

জানা যায়-হারাগাছ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিউ সাহেবগঞ্জ এলাকার আব্দুল জলিলের মেয়ে ফারিহা বেগমের সাথে মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের শুকুরেরহাট এলাকার মৃত আজগর আলীর ছেলে সানোয়ার হোসেনের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এঘটনায় ফারিহা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল রংপুর-১ মামলা দায়ের করেন এবং বিয়ের সময় দেওয়া মালামাল নিজ জিম্মায় নেওয়ার আবেদন করেন। গত ১৪ই নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল রংপুর-১ বিচারক মোস্তফা কামাল রায় প্রদান করেন এবং আসকে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।

বিচারকের রায়ের পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে এসআই মঞ্জুরুল হাসানের সাথে সঙ্গীয় ৬ জন পুলিশ সদস্যসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান মন্ডল,সাধারণ সম্পাদক বিলাস অধিকারী,আইন বিষয়ক সম্পাদক রংপুর জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মশিউর রহমান রিপন,সহ সভাপতি সওগাত আলী,কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম সোহাগ ও দপ্তর সম্পাদক নূরনবী মিয়ার সহযোগিতায় মালামাল ফারিহার কাছে বুঝে দেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

তালতলী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন

বরগুনা-১ আসনে জয়ী ইসলামি আন্দোলনের প্রার্থী

গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়  সাংবাদিক সুমন ও লিখনকে জেলহাজতে প্রেরন

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কমিটি গঠন

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ভ্যানচালকের

সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

তালতলী পুলিশের সাহায্যে ছাড়া পেল প্রতারক চক্রের ২ সদস্য