সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফুলছড়িতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ১৮, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবতীয় অর্থ লুটপাট, স্কুল ইউনিয়নফর্ম বাবদ ১২শ’ টাকা, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা, ফরম পূরণ ও রেজিস্ট্রেশনে সরকারের বেধে দেওয়া টাকার কয়েকগুন বেশি টাকা নেন। এছাড়া প্রতিষ্ঠানের মূল্যবান গাছ সহ জিনিসপত্র বিক্রি করেছেন। তিনি নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলন করায় তিনি আমাদের হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করছেন। অবরোধ চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী পিয়াল সরকার, জুঁই আকতার, উম্মে হাবিবা রিতা সহ অনেকে।

অভিযোগের বিষয়ে কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জীবন হাত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

ঘুষ ছাড়া খাজনা খারিজ হয়না ইউনিয়ন ভূমি অফিসে

চাটখিলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত 

পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  নেতৃত্বে প্রতিক ও সৌরভ 

জবি’র ভূগোল বিভাগের অ্যালাইমনাই সভাপতি গোলাম রসুল, সম্পাদক আবু জাফর

সাঘাটায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষাকেন্দ্র বাড়লেও কমেছে এইচএসসি পরীক্ষার্থী