বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২০, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ

  মুনতাসিম সরকার সৌরভ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবির একদল সেচ্ছাসেবী উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২০ নভেম্বর) ইয়ুথ এন্ডিং হাঙ্গার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন সহ অন্যান্য ময়লা পরিষ্কার করে।
এই ইভেন্টের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও কাম্পাসকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করা হয় । ইভেন্টের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । পাশাপাশি, উপস্থিত সকলে একত্রে বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর ও পরিবেশবান্ধব করার লক্ষে কাজ করে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার সমন্বয়কারী নুসরত নওশীন, যুগ্ম সমন্বয়কারী হাসান আলী, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, সিনিয়র ইয়ুথ নাজমুস সাকিবসহ অন্যান্য ইয়ুথ লিডারগণ এবং পরিচ্ছন্নতাকর্মী।

আয়োজন শেষে মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। আজকের এই উদ্যোগ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে সহায়ক হবে, পাশাপাশি এটি আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে। আমাদের উচিত শুধু আজকের দিনে নয়, প্রতিদিনই এই সচেতনতা বজায় রাখা। আমাদের সবাইকে একত্রিত হয়ে ক্যাম্পাস এবং আশেপাশের পরিবেশকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, “পরিবেশের সুরক্ষা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের বর্তমান জীবনের মান বজায় রাখতে ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতেও তা অত্যন্ত জরুরি। আজকের এই ইভেন্টটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং আমরা আশা করি। এর মাধ্যমে আমাদের ক্যাম্পাস আরো পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠবে। এর পাশাপাশি, আমাদের সকলকে প্রতিদিনই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ উপভোগ করতে পারি।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

সম্মেলনকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,বোমা বিস্ফোরণ

গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি আ’লীগ নেতা শাহ সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার  

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

গোবিন্দগঞ্জে পেকস চক্ষু ও জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটি গঠন

রংপুরে ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে বাংলা বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পলাশবাড়ীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই বছরের শিশুর প্রান

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি