শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২২, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত হয়েছে।

২২ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়।

পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ হাসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, পিএমবিএ ও পিজিএস এর ডিন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ  সুজাহাঙ্গির কবির সরকার। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও পিএমবিএ প্রোগ্রামের সাবেক ও বর্তমান -শিক্ষার্থীরা।

এসময় পিএমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।  অধিকাংশ শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি এমবিএ এর পড়াশোনা সম্পূর্ণ করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ হাসান উদ্দিন বলেন,” আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করতে চাই।  আমাদের শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে কৃত জ্ঞানের মাধ্যমে সফলতা অর্জন করবে।”

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,

“আপনার যে যে স্থানে অবস্থান করছেন এই প্রোগ্রাম শেষে পবিপ্রবি’র প্রতিনিধিত্ব করবেন এবং নিজের অবস্থান আরো সুদৃঢ় করবেন। আইনি বাধা না থাকলে  আগামী কনভোকেশনে আপনাদেরও যুক্ত করা হবে।”৷

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে সাসেক প্রকল্পে ফুটপাত বেদখল : ভোগান্তিতে সর্বস্তরের মানুষ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই – ভিপি নূরুল হক নূর

ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

দামোদরপুর ইউনিয়ন বিএনপির শান্তি সম্প্রিতির সমাবেশ

সিলেট নগরীতে যানজট নিরসন ও ফুটপাত দখমুক্ত করতে কাজ করছে নিসচা

পবিপ্রবি’তে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ 

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

সাদুল্লাপুরে বিএনপির গণঅবস্হান কর্মসূচি পালিত

গাইবান্ধায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন