শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ২৩, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্ট শুক্রবার রাতে শুরু হয়েছে। স্থানীয় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. সৈয়দ আলী। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্থানীয় যুবকদের সহযোগিতায় ও কিশামত বালুয়া যুব সমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক মো. আমির আলী, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, জেলা যুবদল নেতা ইউনুস আলী খান দুখু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা সেক্রেটারি মো. ফেরদৌস সরকার রুম্মান, সমাজসেবক নওশা শেখ, সারোয়ার কবির, আজাদ প্রামানিক, আউয়াল রহমান, মারুফ রেজা, সাজেদুল প্রামানিক স্বপন, মো. লতিফ সরকার, আল আমিন শেখ, পলাশ প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় কি স্টার স্পোটিং ক্লাব ও ভাই বন্ধু স্পোর্টি ক্লাব। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান মিজান।
বক্তারা বলেন, এলাকায় মাদক-সন্ত্রাস মুক্ত রাখতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেট লীগ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। যুবকরা নিয়মিত খেলাধুলা করলে সকল অপকর্ম থেকে বিরত থাকে। খেলাধুলা সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি: বাতিলের দাবি স্থানীয়দের

গোবিন্দগঞ্জে সাবেক এমপি এম এ মোত্তালিব আকন্দের ১৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা 

পলাশবাড়ীর হালিম নগর আশার আলো মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি উপর হামলা, আটক ১

পলাশবাড়ীতে সার ডিলার ববি সাহার বিরুদ্ধে কৃত্রিম সংকট দেখিয়ে কালো বাজারে সার বিক্রির অভিযোগ

মাদারীপুরে মাসজিদের ইমামকে কুপিয়ে হত্যাচেষ্টা

সুন্দরগঞ্জে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত : গ্রেফতার ২

লালমনিরহাটের হাতীবান্ধায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫

মাদারীপুরে উত্তরপত্র দেখে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, গ্রেপ্তার ২