বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার তুলশীঘাটে কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহসপতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরম্নব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইজতেমা উপলক্ষে বুধবার থেকেই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অবস্থান নেয়। আগামী শনিবার সকাল এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলে ইজতেমার আয়োজক কমিটি জানিয়েছেন।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, ওযু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।
গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন জানান, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যে কোনও ধরণের পরিসি’তি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা লুটপাট

পলাশবাড়ী মডেল মসজিদ উদ্বোধনের ১৬ মাসেও চালু হয়নি নামাজ

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

গাইবান্ধায় সাব রেজিস্ট্রি অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারের দখলে

পলাশবাড়ী‌তে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

চাটখিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন