মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর (সোমবার) পবিপ্রবির টিএসসির কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে পবিপ্রবির কৃষি প্রকৌশল বিভাগ সার্বিক সহযোগীতায় ও ”কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প” এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

ও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, মূল

প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন

এফএমপিই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নূরুল আমিন।

সেমিনারে বক্তব্যরা বারি উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির পরিচয় ও ব্যবহার তুলে ধরেন। একই সাথে যন্ত্রপাতির প্রয়োজনীয়তাও আলোচনা করেন। সেমিনার শেষে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” এমন আয়োজনের মধ্যে দিয়ে একজন মানুষ মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করছে।কৃষি জমির পরিমাণ কমছে, জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ মুখোমুখি হয়েও এমন প্রতিভা অন্বেষণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে  খাদ্যের নিরাপত্তা পাচ্ছে। “

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ

গোবিন্দগঞ্জে আদিবাসী নারীকে মারধর ও বসতঘরে আগুন দেয়া সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার 

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

২৪ ঘন্টায় ২৮৫ মি.মি বৃষ্টিপাত   রেকর্ড বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, চরম দুর্ভোগে মানুষ 

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী

সাদুল্লাপুরে শিপন চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুদ্র সেনের পরিবারকে দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

পলাশবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া