বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১১, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। বুধবার দুপুর দিকে সূর্যের মুখ দেখা গেলেও তাতে কোনো উত্তাপ ছিল না। ঘন কুয়াশার কারণে ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সড়ক ও রেলপথে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে মোটর সাইকেল, অটোবাইক, ট্রেন ও অন্য যানবাহন। এদিকে, তীব্র ঠান্ডায় জমিতে কাজ করতে পারছেন না জেলার কৃষকরা। অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্ষেতের সরিষা ও বোরো ধানের চারা। হলুদ রং ধারণ করছে ধানের চারা এবং সরিষার ফুলের গাছগুলো রোগাকান্ত হয়ে পড়ছে।

অন্যদিকে প্রচন্ড শীতের কারণে ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়ানসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের সংখ্যা বাড়ছে। এছাড়া গরম কাপড়ের অভাবে শীত নিবারণে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল মানুষ। ফলে শহরের গাউন মার্কেটগুলোতে শীতের কাপড় কেনার জন্য মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ডিউক চৌধুরী সা:সম্পাদক জহরুল 

সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম

সাকিব বিয়ে না করলে আত্মহত্যা করব

লালমনিরহাটে স্থানীয়ভাবে গ্রাম পুলিশ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে জি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

গোবিন্দগঞ্জে ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দল রামচন্দ্রপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন

জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ডাসার থানা পুলিশের বিশেষ অভিযান,গাঁজাসহ আটক ৪

গাইবান্ধায় বন্যার ত্রাণের চালে চেয়ারম্যানের থাবা”চালঘর সিলগালা