
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, থানা অফিসার ইনচার্জ বাদসা আলম, উপজেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি ও প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী, দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024