মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৭, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধা বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিড়্গোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে সপ্তাহের সাত দিন গাড়ি চালিয়েও ইজিবাইক চালকরা সংসার চালাতে পারেন না, সেখানে সপ্তাহে তিনদিন গাড়ি চালালে তারা কিভাবে সংসার চালাবে? তারা বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪১০০ এবং ৩৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও বলেন, শহরের যানযট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্থকরণ, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা লেন নির্মাণের দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিসি অফিসে চাকরির ভাইভা দিতে এসে ২২ জন   পরীক্ষার্থী আটক

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল শ্যামল চন্দ্র গ্রেফতার 

গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের লিখীত অঙ্গীকার পালন না করায় শিক্ষক কর্মচারীর কর্ম বিরতি পালন

দেশীয় বন্দুকসহ ফুলছড়িতে ডাকাত সাইফুল গ্রেফতার

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি  চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

গোবিন্দগঞ্জে থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর কমান্ডার মহোদয়ের সাথে জিয়া পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা 

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

গাইবান্ধায় চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত