শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২১, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় বিস উপলক্ষে জাসাস গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি। অনুষ্ঠানের শুরুতেই একটি আনন্দ র‌্যালি পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম রপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।

জাসাসের জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির, যুগ্ম আহবায়ক অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জাসাস নেতা শাহিনুর আবেদীন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হলেন আব্দুল মোতাল্লিব সরকার বকুল

গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জোরপূর্বক গাছ পালা কর্তন, প্রাণ নাশের হুমকি

ছাত্রছাত্রীদের নাস্তার বরাদ্দ ৩০ টাকা দিতেন ২০ টাকা বর্তমানে সেটিও দিচ্ছেননা মহিলা বিষয়ক কর্মকর্তা

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হলেন ডা. ফাতেমা আক্তার 

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত

ক্যান্সারাক্রান্ত তৌহিদকে লক্ষ টাকার চেক দিলেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম

সাদুল্লাপুরে শিপন চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি রাজু – সাধারণ সম্পাদক রাকিব পলাশবাড়ীতে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন 

আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ