রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটে হিসাব রক্ষক কর্মকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২২, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাব রক্ষক অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই কলেজ ছাত্রীর বাবা এ ঘটনায় সিরাজুল ইসলামসহ ৭ জনকে আসামী করে গত ২৭ নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২৬ নভেম্বর দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় ওই কলেজ ছাত্রী এমন দাবী তার বাবার।

‎থানায় দায়েরকৃর্ত অভিযোগে ওই ছাত্রীর বাবা দাবী করেন, হাতীবান্ধা হিসাব রক্ষক অফিসার সিরাজুল ইসলামসহ অন্য আসামীরা তার মেয়েকে অপহরণ করে মাইক্রোবাস যোগে নিয়ে যায়। তার মেয়েকে দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র রুহুল আমিন নামে এক যুবক বিয়ের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় রুহুল আমিন ও সিরাজুল ইসলামসহ অন্য আসামীরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ২৭ নভেম্বর স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও গত ২৬ দিনেও অপহরণের শিকার ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপর একটি সুত্র বলছে, ছেলে-মেয়ে দুই জন পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।

‎হাতীবান্ধা উপজেলা হিসাব রক্ষক অফিসার  সিরাজুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা অহেতু তাকে দোষারোপ করছেন। এ ঘটনার সাথে তিনি জড়িত নয়। তাকে হয়রানী করতে তাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

‎হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, অপরহনের শিকার কলেজ ছাত্রীকে উদ্ধারে পুলিশী অভিযান চলছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর নিকট হতে চাঁদাবাজী করায় থানায় মামলা

ইউপি সদস্য জোব্বার হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত

ছয় দফা দাবিতে গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন- ড. হোসেন জিল্লুর রহমান

স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে দিনাজপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

অসামাজিক কার্যকলাপ বন্ধে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন 

নোয়াখালীতে তারেক রহমানের নির্দেশক্রমে  পথসভা ও লিফলেট বিতরণ 

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

দিনাজপুরে সুইসকন্ট্যাক্টের আয়োজনে (ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন