বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় খ্রিষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিষ্টের জন্মতিথি বড় দিন পালিত হয়েছে। বুধবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খ্রিষ্টান ধর্মের একটি পরিবার ও দু,জন আদিবাসী খ্রিষ্টান শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি মুখ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিজিৎ দাস ববির সভাপতিত্বে সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাস দেবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. মুরাদ জামান রাব্বানী, চুনি ইসলাম, রেবতী বর্মন, গোলাম রাব্বানী মুসা, শহীদ আহমেদ, অঞ্জলি রানী দেবী, রওশন আরা মুক্তি, মুনির হোসেন সুইট, বৃটিশ সরেন, সৌমেন গোস্বামী, পপি রোজারিও প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুচিত্রা মুরমু তৃষ্ণা ও রণজিৎ সরকার।

বক্তারা বলেন, পৃথিবীতে হিংসা বিদ্বেষ, হানাহানি রোধে যিশু খিষ্টের আদর্শ মানব জাতির জন্য অনুকরণীয় হতে পারে। বাংলাদেশে সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। সম্প্রীতির বন্ধন অটুট রাখার বিষয়ে সকল মহলকে সজাগ ও সচেষ্ট থাকার আহবান জানান বক্তারা।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তিন সাঁওতাল হত্যায় সাবেক এমপি কালামকে গ্রেফতার ও বিচার দাবি

কোটা আন্দোলনে পোস্ট দিয়ে তোপের মুখে পবিপ্রবির অধ্যাপক 

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে  দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সামিউল কারাগারে

আওয়ামীলীগের বিরুদ্ধে মানুষ ৫ই আগস্টেই রায় দিয়েছে -এবি পার্টির ভাইস চেয়ারম্যান

‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন ‎

গাইবান্ধায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

দিনভর সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যসত্ম