বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল উন্নয়ন ফোরাম এর আয়োজনে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তোলার লক্ষে ২০২৪ ইং সালের প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ও ২৬ ডিসেম্বর উপজেলার কালিতলা দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রথম, দ্বিতীয়,৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 গোবিন্দগঞ্জের ১৩ টি কিন্ডারগার্টেন স্কুল এর প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ৫৪৩ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষায় বাংলা, ইংরেজী ও, গণিত বিষয়ে মোট ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেয়া হয়।

 এ সময় গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরামের সভাপতি মো মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, ক্যাশিয়ার মো তাজুল ইসলাম, সহকারী ক্যাশিয়ার রুহুল আমিন, প্রচার সম্পাদক পলাশ কুমার সাহা, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মো সাজ্জাদুর রহমান ও কেন্দ্র সচিব কালিতলা দুর্গাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী বিএসসি উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম এর সভাপতি মতিউর রহমান জানান, পরীক্ষার্থীদের মধ্যে প্রতি শ্রেণি থেকে ১ম ও ২য় জন, , টেলেন্টপুলে ১০ জন ও ১৩৪ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষায় আগত অভিভাবক গন পরীক্ষার পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে এরকম একটি পরীক্ষা আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানান এলাকার অভিভাবক ও সচেতন মহল।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি’তে পিএমবিএ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সম্পত্তির নিয়ে বিরোধ: প্রতিবেশীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন 

জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা শহর শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

গোবিন্দগঞ্জে পথরোধ করে মারপিট, ছিনতাই, থানায় অভিযোগ 

তালতলীতে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় গাইবান্ধায় বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুমন বহিস্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ ‘জ্বীনের বাদশা’ঝিনাইদহে আটক।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদ এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

ডাসারে ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা