শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দেশীয় বন্দুকসহ ফুলছড়িতে ডাকাত সাইফুল গ্রেফতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৭, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চর ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলাম কে দেশীয় বন্দুকসহ গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে ধরে মারধর করে এবং পুলিশের নিকট হস্তান্তর করে।

২৭ ডিসেম্বর শুক্রবার ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তারা সাইফুল কে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর সাহসী উদ্যোগের প্রশংসা করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, “সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরো বলেন, এই সাইফুল ইসলাম এর বিরুদ্ধে ফুলছড়ি থানাতে আরো একটি হত্যা মামলা রয়েছে। এঘটনায় আহত হওয়ায় সাইফুল কে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে ডাকাত সাইফুল গ্রেফতার হওয়ায় ফুলছড়ি ইউনিয়নে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এক মাদক কারবারি গ্রেফতার

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গর্ণধর্ষণ, আটক-২

গোলাপবাগ আলিম মাদ্রাসার নানা সমস্যায় জর্জরিত, ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা 

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন নিয়োজিত শ্রমিক স্বপন চন্দ্র অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু 

পলাশবাড়ীতে ৭২ টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল করলো যুবদল

ফুলছড়িতে রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

শালমারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাটা তারের বেড়া নির্মান করে বিএসএফ 

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা!

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু।