সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নে বিশাল ঘৌড় দৌড় খেলা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

সাদুল্লাপুর উপজেলার ৪ নং জামালপুর ইউনিয়নে বিশাল ঘৌড় দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বিকালে বড় জামালপুর চৌধুরী বাজারের পশ্চিম পাশে বীল এলাকায় এই ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন, ইউপি সদস্য সাংবাদিক আমিনুর রহমান, নুরুন্নবী সরকার, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, আলামিন মিয়া, রনজু মিয়া, সেরজিনা বেগম, শাপলা বেগম প্রমুখ। খেলা এ,বি,সি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার এলইটিভি, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও কলা গাছে সর্বোচ্চ উঠানো প্রার্থীদের রাজহাঁস বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান জাহিদ বলেন- আমাদের ইউনিয়ন পরিষদের ২য়বর্ষ উৎযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে এই ঘৌড় দৌড় প্রতিযোগিতা খেলা। প্রতিবছরে এই খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ইউপি সদস্য আমিনুর বলেন- ঘৌড় দৌড় গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা। হাজার হাজার জনগণ বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে এসেছে। আগামী বছরের এটি অব্যাহত থাকবে।

গাইবান্ধার দাড়িয়াপুর থেকে প্রতিযোগিতা অংশগ্রহণকারী ঘোড়া মালিক শাহিন বলেন- খেলাটি জনপ্রিয় খেলা কিন্তু আমরা সেই মোতাবেক পারিশ্রমিক পাইনা।

নবাবগঞ্জ থেকে আগত রাব্বি বলেন- গতবারও এই মাঠে আমরা বিজয়ী হয়েছি। এবারও অংশগ্রহণ করে পুরস্কার পেয়ে ভাল লাগছে। যুব সেচ্ছাসেবক ফুল মিয়া বলেন – ঘৌড় দৌড় খেলায় এত জনগণের উপস্থিতি অকল্পনীয় বিষয়। এবং জনগণ খেলা দেখে মুগ্ধ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের ত্রাণ বিতরণ  

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

গাইবান্ধায় আদিবাসী-বাঙালি যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন; বাদল সভাপতি সাজু সম্পাদক

মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ,পাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নোয়াখালীতে তারুণোর  ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কবির হাট পৌরসভা

গাইবান্ধায় আ’লীগের ৬ ইউপি চেয়ারম্যান আটক

জামিনে এসে সাঁওতালদের মামলায় জড়ানোর পায়তারা চেয়ারম্যানের!