সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কামারজানিতে বালুমহাল ঘোষণার প্রজ্ঞাপন প্রত্যাহারে স্মারকলিপি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর ও ফসলি জমি ধ্বংস করে বালুমহালের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করাসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কামারজানি বন্দর, বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালুমহাল প্রতিরোধ কমিটি রোববার দুপুরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কামারজানি বন্দর গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক বন্দর। ব্রহ্মপুত্রের অববাহিকায় এই বন্দরটি দীর্ঘ পরিক্রমায় গড়ে উঠেছে। এখানকার হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, কবরস্থান, গোডাউন, হেলথ সেন্টার, তহসিল অফিস, ব্যাংক, ইউপি অফিস, আশ্রায়ণ প্রকল্পসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জেলা শহরের সাথে খুব নিবিড় সম্পর্ক। বন্দরের পূর্বপাশে জেগে উঠেছে বিশাল চর। শত শত একর জমিতে গড়ে উঠেছে অনেক পরিণত গ্রাম ও ফসলি জমি। জমিতে প্রচুর ফসল উৎপাদিত হয় যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। কিন্তু গত সরকারের আমলে স্থানীয় একটি কুচক্রী মহল প্রায় ২শ একর জমিতে বালুমহাল করার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যেই জেলা প্রশাসকের দপ্তর থেকে বালুমহাল কার্যক্রমের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বালুমহালটি কার্যকর হলে কামারজানি বন্দর, অসংখ্য বসতবাড়ি, শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে, এলাকা ধ্বংসস’পে পরিণত হবে। স্মারকলিপিতে নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপসি’ত ছিলেন কমিটির আহ্বায়ক মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, বাসদ মার্কসবাদীর আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিলন প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

কুপতলা বনিক সমিতির হাট  উন্নয়নে সুধী সমাবেশ 

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান আল আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পলাশবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা ও শ্লীতাহানী থানায় মামলা

গোবিন্দগঞ্জে জিয়া পরিষদের পুনাঙ্গ কমিটি অনুমোদন, বিভিন্ন মহলের অভিনন্দন 

খুনি হাসিনার বিচারের দাবীতে পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্নসূচী

পটুয়াখালী জেলা রোভারের ১৫তম ত্রৈবার্ষিক সভা অনুষ্ঠিত 

গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্র‍য়াত সাহিত্যিকের পৈতৃক ভিটা দখলে নিলো বিএনপি নেতা

ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা। 

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে পবিপ্রবি ছাত্রদল