মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ব্যবসায়ীর অর্থদণ্ড 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৩১, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিলে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার সাহাপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এবং জনগণ চলাচলের ফুটপাতের রাস্তা দখল করে মালামাল রাখার অপরাধে আদালতের মাধ্যমে ১০ জন ব্যবসায়ীকে ১০ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানে বলেন, ‘আজ সোমবার প্রাথমিক সতর্কতা হিসেবে জরিমানা কম করা হয়েছে। ভবিষ্যতে জরিমানার পরিমান বৃদ্ধি করা হবে।’ জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান পরিচালনাকালে সার্বিক সহায়তা প্রদান করে চাটখিল থানা পুলিশের টিম।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

জবিতে আখেরি চাহার সোম্বা উপলক্ষে ছুটি ঘোষণা

আজীবন বাঁচিয়ে রাখতে কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে গাইবান্ধাবাসীর তিন দাবি 

গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেসকারি শিক্ষক কর্মচারী ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় কুটির শিল্প মেলায় হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা : হাসপাতালে ভর্তি : গ্রেফতার ৩

পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়

‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল’ -বালুয়ায় ছাত্র-জনতা

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রজনতা গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরন ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের চেক বিতরন অনুষ্ঠিত 

লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ