শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি  চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৩, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ

 গাইবান্ধা প্রতিনিধি

প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র। গাইবান্ধার আবৃত্তি নির্ভর সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক-সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া সংগঠক- রাজনীতিক-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-বিশিষ্ট আইনজীবী অ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবক নওশের আলম। অনুষ্ঠানে ধরিত্রী বন্ধু হিসেবে ওয়াজিউর রহমান রাফেলকে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের পরিচালক কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে ও সম্পা দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সিরাজুল ইসলাম সোনা, কবি গৌতমাশীষ গুহ সরকার, শিক্ষক মনীন্দ্র নাথ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক রণজিৎ সরকার, গাইবান্ধা চেম্বারের পরিচালক হাসান মাহমুদ জনি, সাংবাদিক ময়নুল ইসলাম, অভিভাবক আরিফ বিল্লাহ ছানা, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, প্রকৌশলী হোসাইনা আক্তার তিন্নি প্রমুখ।

অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় শীতার্থ মানুষের পাশে দাড়ালো সেনাবাহিনী

শহীদদের স্মরণে দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত 

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব কে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

‎সমকাল সুহৃদ সমাবেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা ‎

বেরোবির সাংবাদিকতা বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ 

GSRS এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত  

চাটখিলে প্রবাসী শওকত কামাল ও বিএনপির উদ্যোগে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন পালিত