মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

আতোয়ার রহমান : প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধায় সেনাবাহিনী দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনা ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার পূর্বকোমরনই মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে অসহায় মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা জেলা বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে জমি নিয়ে দন্দে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০ 

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ

মাদারীপুরে ঘাস  মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধা জেলা বারের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ প্রিন্স গ্রেফতার

গুলিতে রিজভীর মাথার খুলি উড়ে যায়,মায়ের অগোচরে যেত জুলাই ছাত্র-জনতার আন্দোলনে

দিনাজপুর নেসকো-২ কার্যালয় পরিদর্শনে ব্যবস্থাপনা পরিচালক

বন্যার্তদের সহায়তায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার অনুদান প্রদান

লালমনিরহাটে সাংবাদিকদের হেনস্থ করায় মানববন্ধন; ২৪ ঘন্টার আল্টিমেটাম