শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাট রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা উদ্দেশ্যে লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ গঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১০, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাট রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। “লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ” নামের এই সংগঠনের প্রথম কমিটি গঠন করা হয়েছে।

‎শুক্রবার ১০ জানুয়ারী রাতে নিউজ বিজয় ২৪.কম পত্রিকার প্রকাশক ও সাংবাদিক মোহাম্মদ ফারুক হোসেনকে সভাপতি ও শামসুল আলম বুলেটকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

‎যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং যাত্রী সেবায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে।

‎সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো যাত্রীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য “লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ” এর

‎নামে মোবাইলে একটি হট লাইন নাম্বার থাকবে। আমরা চাই যাত্রীরা নিরাপদ, স্বস্তিদায়ক এবং সুশৃঙ্খল ভ্রমণের অভিজ্ঞতা লাভ করুক।”

‎সম্পাদক শামসুল আলম বুলেট জানান, “ যাত্রার সময় যাত্রীদের নানান অসুবিধা হয়। আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেব। আমাদের এই সংগঠন যাত্রীদের মতামত এবং পরামর্শের ভিত্তিতে কাজ করবে।”

‎লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ স্থানীয় যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেবে। সংগঠনের নেতারা আশা করছেন, তাদের এই উদ্যোগ রেল ও সড়ক পথে যাত্রী সেবার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

‎প্রতিষ্ঠাকালীন কমিটির অন্যান্য সদস্যদের নাম,সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মহিউদ্দিন মতি, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ন সম্পাদক ফিরোজ হোসেন, সম্পাদক আসাদুজ্জামান নুর সাবু ,সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, অফিস ও পাঠাগার সম্পাদক সজীব আব্দুল্লাহ, প্রচার সম্পাদক নুর ইসলাম তরন, আইন ও প্রশাসন সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম, মিডিয়া সম্পাদক দীপ্ত রায়, যুব ও ক্রিয়া সম্পাদক সোহেল রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহির খান।

‎কার্যকরী সদস্য, আসাদুজ্জামান, শাহজাহান আলী শামীম, আশরাফুল ইসলাম, তারেক জিয়া, রূদবাতুল শাকিল, তাওহিদ, মনোয়ার হোসেন। সংগঠনটি ভবিষ্যতে রেল ও সড়ক পথে যাত্রীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় নিপীড়ন বিরোধী দিবস পালন

ধাপেরহাটে মৎস্য জীবিদলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত 

তারুণ্যের উৎসবে জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

গাইবান্ধায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

গুলিতে রিজভীর মাথার খুলি উড়ে যায়,মায়ের অগোচরে যেত জুলাই ছাত্র-জনতার আন্দোলনে

দিনাজপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি 

লালমনিরহাটে রাস্তার পানি নিষ্কাশন কাজে বাঁধা দিয়ে মারধর গৃহবধুসহ গুরুতর আহত ৪

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা!

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন – সাবেক এমপি হারুন অর রশিদ