রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

আদালত থেকে বাড়ি ফেরার পথে শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন গৃহবধূ লাকী বেগম। এ ঘটনায় থানায় এজাহার দিলেও মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে গৃহবধূ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাইবান্ধা প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ওই গৃহবধূ।

গাইবান্ধা শহরের দড়্গিণ বানিয়ারজান এলাকার লাকী বেগম নামের ওই গৃহবধূ সংবাদ সম্মেলনে জানান, পুত্রবধূ ফাতেমাতুজ জোহরার অপহরণ মামলায় ছেলে ফয়সাল লেলিন জেলে রয়েছেন। গত ১২ জানুয়ারি রোববার তিনি ছেলের জামিনের জন্য গাইবান্ধা কোর্টে যান। জামিন না হলে কোর্ট থেকে ফেরার পথে মূল গেটের কাছে এলে ছেলের শ্বশুর আশরাফুল আলম বাদশা এবং সুজন মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তার ও সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তার শ্লীলতাহানি ঘটিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা, ২টি মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে বড় বোন রিতা বেগম ও নাতি শাকিল শেখকেও মারপিট করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। কিন্তু এজাহারটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অভিযুক্ত আসামিদের উপর্যুপরি হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গৃহবধূর পরিবার। এ বিষয়ে থানায় মামলা গ্রহণসহ নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন গৃহবধূ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা আনোয়ারা বেগম, বড় বোন রিতা বেগম, নাতি শাকিল শেখ ও ভাতিজা মুনতাসির জিম।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চাটখিলে ৫ দফা দাবিতে ১০-২০ তম গ্রেডের সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সুন্দরগঞ্জ পৌরসভায় দুর্নীতির ছায়া: ‘মিতা’ জুটির অবসান, কিন্তু রয়ে গেলো মূল কারিগর

‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে পলাশবাড়ীতে ইমাম ওলামাদের বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা!

পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা

বাসে আটকে জবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

গোবিন্দগঞ্জে উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ডিউক চৌধুরী সা:সম্পাদক জহরুল 

মাদারীপুরে নাশকতা মামলায় আসামী  ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে পার্টি অফিস, ফেসবুকে পোষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন