বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সমপাদক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারন সমপাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইমদাদুল হক মিলন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাড়তি ভ্যাট বৃদ্ধির ফলে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ৫ মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। তারা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিত উন্নতি করে জনজীবনের স্বস্তি ফিরে আনা, জুলাই হত্যাকান্ডের বিচার, নিহতদের ক্ষতিপুরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ প্রিপেইড মিটার বন্ধেরও দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ডাসারে সরকারী কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্বপ্ন সিঁড়ি সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ 

৯ বছরেও হয়নি সাঁওতাল হত্যার বিচার, সমাবেশে বক্তাদের ক্ষোভ

নেত্রকোনায় পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

গাইবান্ধায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সাজ্জাদ জহির চন্দন

দিনাজপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি 

গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র।

দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধার ৭৫নং রেলগেট এলাকায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত