বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রেস্তোরা মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে রেস্তোরা সেক্টরের ওপর ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধি করেছে। যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরা, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি অবিবেচনাপ্রসূত। মানববন্ধনে বক্তারা রেস্তোরা সেক্টরের বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় আনন্দবাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

গাইবান্ধায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদ : গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আয়োজনে আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ 

অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি

LIAB-এর আয়োজনে সৌহার্দ্যের ইফতার মাহফিল

সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়নে ৩৭৯০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ ‘জ্বীনের বাদশা’ঝিনাইদহে আটক।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

গাইবান্ধায় ফ্যাশন প্যালেসের উদ্বোধন