রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

এমপি লিটন হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক সাংসদ কর্নেল কাদের খান মারা গেছেন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কর্র্নেল (অব.) ডা. আবদুল কাদের খান (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাগিনা গাইবান্ধার একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। তিনি জানান, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ফাঁসির আসামি ছিলেন কর্নেল (অব.) আবদুল কাদের খান। গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে ব্রেন স্ট্রোক করলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ অক্টোবর আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। কর্র্নেল (অব.) ডা. আবদুল কাদের খান মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রেখে যান। তারা দুজনই চিকিৎসক।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন। এই ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি দেখানো হয়। ২০১৯ সালের ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক একই আসনের আরেক সাবেক সাংসদ কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানসহ সাত আসামিকে মৃত্যুদন্ডাদেশ দেন। এ ছাড়া লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ইফতারের জন্য বাড়ি ফেরা হলো না মাঠ কর্মী আলমের 

চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদির আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে সৌদিতে রোজা শুরু

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

সাদুল্লাপুরে বেহাত হওয়া সেই হাটের খাস জমি উদ্ধার চেষ্টায় প্রশাসন

লালমনিরহাটের হাতীবান্ধায় এসএস একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে ১০০ প্যাকেট ত্রাণ হস্তান্তর

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভারতে পালানোর সময় আটক মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি