রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবি বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের কাছে চাঁদাদাবির অভিযোগে করা মামলায় শামসুল হক নামে এক সাংবাদিকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে অপসাংবাদিকতা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করেন এলাকাবাসী।

রোববার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধোপাডাঙ্গা ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শামসুল হক বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে এবং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং অপসাংবাদিকতা করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন’ শামসুল হক অপসাংবাদিকতার মাধ্যমে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন।

এলাকাবাসী আরও জানান, শামসুল হকের এমন কর্মকাণ্ডে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তার বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন তারা। এছাড়াও তার বিরুদ্ধে নিজের মাকে লাঞ্ছিতের মামলা আদালতে চলমান রয়েছে। প্রমাণ হিসেবে মানববন্ধনে মামলার কাগজ নিয়ে হাজির হন তারা। শামসুল হককে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাসিত্মর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ভুক্তভোগী ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস (রানা) বলেন, গতবছর সাংবাদিক পরিচয়ে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে শামসুল হক। চাঁদা দিতে অস্বীকার করায় হুমকি দেন তিনি এবং ফেসবুকে ও নামধারী বিভিন্ন পোর্টালে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করেন। পরে গত বছরের সেপ্টেম্বরে সুন্দরগঞ্জ আমলী আদালতে তার নামে মামলা করা হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আহসান হাবিব চান মিয়া, গৃহবধূ সুফিয়া কামাল, স্থানীয় মসজিদের ইমাম ও বিএনপি নেতা লুৎফর রহমান প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর থানা কর্তৃক আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

মাদারীপুরে দখল হওয়া “বরিশাল খাল” উদ্ধারে অভিযান

বাস চাপায় আপন ৩ ভাই নিহত

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুখলেছুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ 

মন্দির ও হিন্দুদের বসতবাড়ীর নিরাপত্তায় পলাশবাড়ীতে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা 

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি

আহ্বায়ক আশিক, সদস্য সচিব মোশারফ — ওয়ারিয়র্স অব জুলাই লালমনিরহাট কমিটি অনুমোদিত ‎

বার বার অভিযান হলেও থেমেনেই পলাশবাড়ীর প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ এমএমবি ইটভাটা

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ভ্যানচালকের