মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২১, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী মৌমিতা আকতার লতার (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়ন (২৯) কে মৃত্যুদণ্ড ও একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস.এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন। নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সাথে নয়নের বিয়ে হয়। বিয়ের ৮ মাস পর যৌতুকের টাকা না দেয়ায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে স্ত্রী মৌমিতা আকতারকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন। নিহত মৌমিতা আকতার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই নয়ন যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। শেষে যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর পুলিশ মৌমিতার লাশ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দুইটি ইটভাটার জরিমানা 

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান- ব্যারিস্টার খোকন 

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

নারীর অধিকার: তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

পদত‌্যাগ নয় প্রধান শিক্ষক‌কে ফেরা‌তে শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

ড. মাসুদুল হক’কে অভিনন্দন জানিয়েছে সমাজসেবক বাদশা চৌধুরীসহ দিনাজপুরের কবি সাহিত্যিক

সাদুল্লাপুরে (বিসিডিএস) এর উপজেলা কমিটির পরিচিতি সভা ও কার্যালয় উদ্বোধন

সাঘাটায় অবৈধ ৪১ টি কয়লার চুল্লি ধ্বংস করলো উপজেলা প্রশাসন 

আল-মামুন হত্যা মামলায় নির্দোষ বিএনপি’র নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৬৫ শতাংশ