বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শামীম হত্যার এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ (২৬) হত্যার প্রায় এক মাসেও কোনো আসামি গ্রেফতার হয়নি। পুলিশের নির্বিকার ভূমিকায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার এলাকায় প্রায় দুঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক ময়নুল কবীর মন্ডল, খোলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম মৃদুল, ঘাগোয়া বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কুপতলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গিদারী বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী পিটন, স্থানীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম, ডা. শাহজাহান আলী, মৃনাল কান্তি বর্মণ, সংস্কৃতি কর্মী আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী নেতা সেলিম মন্ডল, সংস্কৃতি কর্মী আলী আজম, রবিন ইসলাম সম্রাট প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশের গাফিলতির কারণে প্রায় এক মাসেও শামীম আহমেদ হত্যার কোনো আসামি গ্রেফতার হয়নি। প্রভাবশালী মহলের সহযোগিতায় আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ফলে বাদি পড়্গের পরিবার-পরিজন চরম হুমকির মুখে রয়েছে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিশোর গ্যাং নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ আসামিদের অবিলম্বে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের গড়ব আমরা সুবর্ণ ইতিহাস

সাংবাদিককে তথ্য দিতে চায় না হাবিপ্রবি`র প্রকৌশলী মো.তরিকুল

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের  মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে 

‎লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় দেখানোর অভিযোগে সংবাদ সম্মেল 

সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি