বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুর চেম্বারের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

 দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ।

আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মোঃ এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল।

মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালক উপস্থিত ছিলেন।

এর আগে কুরআন তেলাওয়াত গীতা পাঠ করা হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

এছাড়াও গত জুলাই -আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সব শেষে আতসবাজি করা হয়।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দিনাজপুরের স্বনামধন্য ডেকোরেটর মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় আদিবাসী-বাঙালি যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব

জাককানইবিতে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

জেলা তথ্য অফিসের আয়োজনে পলাশবাড়ীতে উঠান বৈঠক 

গাইবান্ধায় সাঁওতালদের সমাধিস্থলও দখল করলো ভূমিদস্যুরা!

চাটখিলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তি মিছিল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারে বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ

লালমনিরহাটে জমি নিয়ে দন্দে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০ 

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু