রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চাটখিলে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজিত সমাবেশে ইউনিয়ন পশ্চিম অঞ্চল কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সেলিমের

সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস আব্দুজ্জাহার হারুন, যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ ধনু, মহিন উদ্দিন তরুণ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওঃ ওমর ফারুক।

আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা কৃষক দলের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, চাটখিল উপজেলা কৃষক দলের সহ-সভাপতি রেজা নুর পাটোয়ারী লিটন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, সালা উদ্দিন বিপ্লব, একরামুল হক সুমন, ডাঃ মোহাম্মদ আলী, রিপন মাস্টার, মাহবুবুর রহমান রুবেল মেম্বার, মামুনুর রশিদ, নাহিদ।

কৃষক দলের সমাবেশে উপস্থিত ছিলেন জাকির হোসেন কবির, আব্দুর রহিম, পিংকু মুন্সি, মাস্টার জোগেশ মজুমদার, মাইন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নয়ন মজুমদার, মাহফুজুর রহমান মিলন, শহীদ মজুমদার, হাছান মাহমুদ স্বপন, হুমায়ুন কবির, শহীদুল ইসলাম, কাজী মাসুদ, আবু তৈয়ব, ইতালি প্রবাসী রবিন পাটোয়ারী, রাহাদ, বাপ্পি, তামিম সহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং বদলকোট ইউনিয়ন পশ্চিমাঞ্চলের পাঁচ ওয়ার্ডের কৃষক দলের কমিটির নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত

বাবা ছেলেসহ ৩ জন গ্রেফতার গোবিন্দগঞ্জে ৪ হাজার ট্যাপেন্টাডল ও ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ এর যাত্রা শুরু 

গাইবান্ধায় আদিবাসী-বাঙালি যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব

দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর’র নতুন কমিটি গঠন

গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল 

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ 

সাপ্তাহিক মাস্টার ও কিট প্যারেড এবং মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্ঠিত