শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সংবাদ সম্মেলনে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল দাবি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে খোলাহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নোমান সরকার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০১৯ সালে ৯০ দিনের জন্য মোস্তফা কামাল আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। এর পূর্বেও ৪ বছর তারাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাত করে তাঁরা সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সদর উপজেলা বিএনপি কয়েকটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি একাধিকবার বিলুপ্ত করলেও অদৃশ্য কারণে খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। এ নিয়ে ইতোপূর্বে জেলা ও থানা বিএনপি নেতৃবৃন্দের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অথচ আগামী ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত কমিটির মাধ্যমে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অযোগ্য মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে যারা কাউন্সিলে প্রার্থী হবেন না- এমন ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। দলের গঠনতন্ত্র ওয়ার্ড পর্যায় থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ওয়ার্ড কমিটির মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য স্বপন মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা রুবেল মিয়া, নুর মোহাম্মদ ডলার, পলাশ মিয়া, সরফরাজ সরকার, ওয়ার্ড যুবদলের সদস্য মো. নিশান মিয়া, কামরুল হাসানসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

‎লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় দেখানোর অভিযোগে সংবাদ সম্মেল 

তালতলী পুলিশের সাহায্যে ছাড়া পেল প্রতারক চক্রের ২ সদস্য

গোবিন্দগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জামিউল সম্পাদক রিয়াজুল

আদালতে প্রাঙ্গণে অনিয়ম -ঘুষ- দূর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬৮ জন গ্রেফতার

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

নোয়াখালীতে যুবদল নেতা শাহ আলমের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ 

আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি উপর হামলা, আটক ১