রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বর্ধিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

বক্তারা গাইবান্ধার বিভিন্ন স্থানে মেলার নামে হাউজী ও জুয়ার আয়োজন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসব আয়োজনে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেটে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীত বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শহীদ সহ আহত নিখোঁজ জন্য দোয়া মাহফিল 

আমরাই স্বৈরাচার হাসিনাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ‘জয় বাংলা’ করে দিয়েছি: জবি শিক্ষার্থী

গাইবান্ধায় সাব রেজিস্ট্রি অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারের দখলে

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

টাকার খেলায় মেতে ওঠেছে বিভিন্ন প্যানেল, অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

গ্রামীণ স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করছে কমিউনিটি প্যারামেডিক

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা-ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচি অনুষ্ঠিত 

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ