বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল- সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।

জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি জাহান সিদ্দিকা, অধ্যাপক নাসবরিন সুলতানা রেখা প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী এবং গ্রন্থাগার ব্যবহারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরম্নতেই বই পড়ার গুরুত্ব এবং ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থার প্রসার নিয়েও বিসত্মারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভান্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরম্নণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সারের দাবিতে মহাসড়ক অবরোধ,  পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনওর হস্তক্ষেপ!

দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১০৮

নিয়োগ বিজ্ঞপ্তি

আদালতের আদেশ উপেক্ষা নয়, চূড়ান্ত রায়েই সম্পত্তি ভোগ করছেন ওয়ারিশরা দাবি তুলে সংবাদ সম্মেলন

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে নববর্ষবরণ

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত

সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নে বিশাল ঘৌড় দৌড় খেলা

বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ভয়াবহ ভূমিধসে আতঙ্কে ১৩ গ্রামবাসী

প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ‘শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি’র যাত্রা শুরু